বাংলাদেশ

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাসে যা জানালো আবহাওয়া বিভাগ

বৃষ্টির পর জমে থাকা হিমশৈলীর মতো বরফের মতো গোলা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির পর জমে থাকা হিমশৈলীর মতো বরফের মতো গোলা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাসে আকাশের নিচে রাস্তার পাশে জমে থাকা বরফের মতো গোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীসহ সারাদেশে বিভিন্ন স্থানে আগামী দু’দিন শিলা বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

সোমবার ২৫ মার্চ সকাল ৯টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানায় অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

মঙ্গলবার ২৬ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বুধবার ২৭ মার্চ সকাল ৯টা থেকে রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বিষয়:আজকের আবহাওয়া রমজান ২০২৪ শিলাবৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…