চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাস আগেই ভেঙে গেছে অর্জুন-মালাইকার প্রেম?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
অর্জুন ও মালাইকার প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের মাঝামাঝিতে গুঞ্জন উঠেছিল দীর্ঘ পাঁচ বছরের প্রেম ভেঙে গেছে বলিউডের তারকা জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের। যদিও সেই গুঞ্জন রীতিমতো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন দুই পক্ষ। যখনই তাদের সম্পর্ক ভাঙার খবর এসেছে, তখনই হয় অর্জুন-মালাইকা ডিনার ডেটে গেছেন কিংবা অর্জুনের জন্মদিনে নাচতে দেখা গেছে মালাইকাকে। তবে ধোঁয়াশা ছিলই।

এবার যেন সেই গুঞ্জনই সত্যি হলো। ঘনিষ্ঠ সূত্রের খবর, মাস দুয়েক আগেই নাকি প্রেম ভেঙেছে অর্জুন-মালাইকার। ২০১৭ সালে ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ খান ও মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা, এমনই গুঞ্জন বলিপাড়ায়।

প্রায় বছর দুয়েক লুকিয়ে প্রেম করার পর ২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন অর্জুন-মালাইকা। তারপর বিভিন্ন সময়ে নিজেদের ছবি, প্রেমের ইস্তাহার দিতে দেখা গিয়েছে এই তারকা যুগলকে। তবে হঠাৎই গত বছরের শেষ থেকে সেই সম্পর্কে ছন্দপতন, অনেক বেশি ছাড়াছাড়া তারা।

Banglabid

যদিও একেবারে হাল ছেড়ে দিতে নারাজ অর্জুন। বরং কিছুটা সময় নিচ্ছেন। তাদের ঘনিষ্ঠ মহলের সূত্রের খবর, মালাইকা জীবনের এমন একটা পর্যায়ে এসেছেন যেখানে প্রেম ভাঙা নয় বরং কীভাবে একসঙ্গে ভাল থাকা যায় তাতেই বেশি গুরুত্ব দিতে চাইছেন। তাই এই মুহূর্তে একসঙ্গে না থাকলেও খানিকটা সময় দিচ্ছেন একে অপরকে। তবে এবিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি দুজনের কেউই।

এদিকে মালাইকার জীবনে যখন প্রেমের সংকট তখন সেই সময় ঘোরতর সংসারী অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খান। সপ্তাহখানেক আগেই বিয়ে করেছেন এই অভিনেতা। এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রমিয়া রয়েছেন আরবাজ। সেই সময় যেন ঝড় উঠল মালাইকার জীবনে!

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরআরবাজ খানপ্রেমবিচ্ছেদমালাইকা অরোরাসম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT