ফুটবল

রিয়াল সমর্থকদের খাবার ছুঁড়েছেন হালান্ডের বাবা

হালান্ডের বাবা ও কোচের সঙ্গে ছবি, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে হালান্ডের বাবা ও কোচের সঙ্গে ছবি, উজ্জ্বল পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের সেমির প্রথম লেগ দেখতে বার্নাব্যুতে হাজির ছিলেন আর্লিং হালান্ডের বাবা আলফি হালান্ড। সাবেক সিটিজেন তারকার বিরুদ্ধে রিয়াল সমর্থকদের উদ্দেশ্যে খাবার ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। এজন্য তাকে মাঠ ছাড়তে হয়েছে বলেও খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, তারকা ফরোয়ার্ড পুত্রের খেলা দেখতে কর্পোরেট বক্সে ছিলেন আলফি। এসময় রিয়াল সমর্থকরা তার উদ্দেশ্যে দুয়োধ্বনি দেয়া শুরু করে।

জবাবে আলফি হাত কানের কাছে নিলে আরও জোরে এমন বলতে থাকে স্বাগতিক সমর্থক দল। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা বক্সে আসেন এবং হালান্ডের বাবাকে বের করে নিয়ে যান। অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যমের দাবি, আলফি শুধু রিয়াল দর্শকদের অপমানই করেননি, উপরন্তু তাদের দিকে খাবার ছুঁড়ে মেরেছেন।

উত্তেজনাপূর্ণ প্রথম লেগে বার্নাব্যুতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। প্রথমার্ধে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে বেলজিয়ান কেভিন ডি ব্রুইন সমতায় ফেরান সিটিকে।

বিষয়:আলফি চ্যাম্পিয়ন্স লিগ বেলজিয়াম ব্রাজিল ব্রুইন ভিনিসিয়াস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…