চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ গোল করে বললেন- ‘আমি তাকে পাত্তা দেই না’

রয় কিনের সমালোচনার জবাবে হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০৫, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় গোল করে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রয় কিন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডের কড়া সমালোচনা করেছিলেন। চোটে ভুগতে থাকা নরওয়েজিয়ান তারকাও সেটা নিয়ে কিছুটা অস্বস্তিতে ছিলেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিকের রাতে ৪ গোল করে সমালোচনার জবাব দিয়েছেন হালান্ড নিজেই।

শনিবার রাতে লিগ শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটি উলভসের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে। পাঁচ ম্যাচ গোলশূন্য থাকা হালান্ড ৪ গোল করেছেন। পরে রয় কিনের কড়া মন্তব্যের কথা মনে করিয়ে দেয়া হয় তাকে।

হ্যাটট্রিকের পর সংবাদমাধ্যমে কিনের সমালোচনা জবাবে হালান্ড বলেছেন, ‘আমি তাকে খুব একটা পাত্তা দিই না। সুতরাং, এখন বিষয়টি ঠিক আছে।’ অবশ্য হালান্ডের পরিবারের সাথে পুরনো সমস্যা রয়েছে কিনের। ২০০১ সালে ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের বাবা আলফি হালান্ডকে বাজেভাবে ট্যাকল করেছিলেন কিন, সেটার রেশ চলছেই।

Banglabid

দারুণ প্রত্যাবর্তনের পর গার্দিওলার প্রশংসাও করেছেন হালান্ড, ‘খুব বেশি খারাপ কোচ পাইনি, সে সবসময় আমাকে সামনের দিকে এগিয়ে দেয় এবং আমার চারপাশের খেলোয়াড়দের দেখেন। তাদের ছাড়া, কোনোকিছুই সম্ভব ছিল না। সামনের দিকে দেখতে হবে, এখনও চার ম্যাচ বাকি। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং লক্ষ্য ফুলহ্যামের উপর।’

উলভসের বিপক্ষে প্রথমদিকেই গোলের দেখা পান হালান্ড। ১২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল আদায় করেন। ৩৫ মিনিট এবং প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৩ বর্ষী তারকা। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে আরও একটি গোলের দেখা পান হালান্ড।

ম্যাচে সিটির বাকি গোলটি করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা জুলিয়ান আলভারেজ। খেলার শেষদিকে ৮৫ মিনিটে গোলটি পান তিনি। উলভসের হয়ে ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন ওয়াং হি চ্যান।

Reneta

জয়ে টেবিলে বেশ সুবিধাজনক অবস্থায় আছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। ৩৫ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট নিয়ে দলটির বর্তমান অবস্থান দুইয়ে। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি, ৮৩ নিয়ে টেবিলের শীর্ষ দলের নাম আর্সেনাল। শিরোপার মুখ দেখতে আরও লড়াই ও অপেক্ষা করতে হবে দল দুটিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উলভারহ্যাম্পটনগার্দিওলানরওয়েফুলহ্যামম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিরয় কিনলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন মেসির বাবা

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এত উইড়েন না’, কাফনের কাপড়-গুলিসহ চিঠিতে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আগস্ট ৮, ২০২৬

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT