চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিমন্যাস্টিকসে ৯০ বছরের রেকর্ড ভাঙলেন সিমোন বাইলস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মানসিক অবসাদের কারণে দুই বছর কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। জিমন্যাস্টিকসে ফিরে একমাসেরও কম সময়ের মধ্যে দারুণ প্রত্যাবর্তনের নজির গড়লেন সিমোন বাইলস। ইউএস জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অষ্টম অল-রাউন্ড শিরোপা জিতে ভেঙেছেন ৯০ বছরের পুরনো রেকর্ড।

১৯৩৩ সালে সপ্তম অল-রাউন্ড শিরোপা জিতেছিলেন আলফ্রেড জোচিম। প্রথমবার ২০১৩ সালে ইউএস অল-রাউন্ড চ্যাম্পিয়ন হন বাইলস। ২০২১ সালে জোচিমের রেকর্ড স্পর্শ করেন। এবার তাকে ছাড়িয়ে গেলেন চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন স্বর্ণজয়ী জিমন্যাস্ট।

ফ্লোর রুটিনে ১৫,৪০০ স্কোর তোলেন ২৬ বর্ষী বাইলস। অল-রাউন্ডে মোট স্কোর ছিল ১১৮.৪৫০। তার চেয়ে ৩.৯ স্কোর পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ছিলেন শিলিস জোনস।

গত শুক্রবার ভল্টে ১৫.৭০০ স্কোর দিয়ে ইভেন্টের নিয়ন্ত্রণ বাইলস নিজের দিকে নেন। ১৫ বা তার বেশি দুটি স্কোর নিয়ে সান জোসেতে দুদিনের প্রতিযোগিতা শেষ করা একমাত্র প্রতিযোগী ছিলেন তিনি।

টোকিও অলিম্পিকে ব্যালান্স বিমে ব্রোঞ্জপদক জিতেছিলেন। দলীয় ইভেন্টে জিতেছিলেন রৌপ্যপদক। এরপর দুবছরের বিরতিতে যান যুক্তরাষ্ট্রের কৃতি জিমন্যাস্ট।

লম্বা বিরতিতে যাওয়ার কারণের ব্যাখ্যায় জানিয়েছিলেন, তিনি ‘দ্য টুইস্টি’র সম্মুখীন হচ্ছেন। এটি এমন এক মানসিক সমস্যা যে কারণে জিমন্যাস্টরা বাতাসে তাদের স্থানের অনুভূতি হারাতে পারেন।

Reneta

আগামী বছর প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য আছে কিনা, তা এখনও জানাতে পারেননি টেক্সাসের এ তারকা বাসিন্দা। ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এন্টওয়ার্পে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। যেখানে বাইলস ক্যারিয়ারে মোট ১৯টি স্বর্ণসহ ২৫টি বিশ্ব পদক নিজের অর্জনের ঝুলিতে যোগ করার সুযোগ পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেকর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT