চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ সাংসদ সানি দেওলের খোঁজ দিলে মিলবে ৫০ হাজার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

চলতি বছর ‘গদর-২’ সিনেমা দিয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। সিনেমাটির এমন সাফল্যে যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই অভিনেতার পুনর্জন্ম হয়েছে। তবে তারই মাঝে হঠাৎ নিখোঁজ অভিনেতা।

ভারতের বিভিন্ন জায়গায় সানি দেওলের নামে নিখোঁজ পোস্টার সাঁটানো হয়েছে! শুধু তাই নয় খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার টাকার পুরস্কার, এমনটাও জানানো হয়েছে! তবে এমন ঘটনার পেছনে রহস্য কী? আর জনপ্রিয় এই তারকাই বা কোথায় নিখোঁজ হলেন!

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সানি দেওল অভিনেতা হওয়ার পাশাপাশি পাঞ্জাবের গুরদাসপুরের সাংসদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান সানি। কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন এই অভিনেতা। তারপর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় দেখাই মেলেনি তার। আর এতেই ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর।

তারা সানির ছবি দিয়ে একটি পোস্টার টানিয়ে দেন গুরদাসপুর, পাঠানকোট এলাকায়। যেখানে লেখা, ‘নিখোঁজ হয়ে গেছেন, খুঁজে দিন। বিজেপি সাংসদ হারিয়ে গেছেন, খুঁজে দিতে পারলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।’

স্থানীয়দের মতে, জেতার পর থেকে এক বারও নাকি দেখা যায়নি এ সাংসদকে। স্থানীয় অভাব-অভিযোগও তার অজানা।অপরদিকে, ‘গদর-২’ হিট হওয়ার পরই সানি জানান রাজনীতিতে থেকে অবসর নিতে চান তিনি। অভিনয়ই তার জগৎ, রাজনীতি নয়।

সূত্র: ইন্ডিয়া টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজবলিউডরাজনীতিসানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT