চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিপজ্জনক’ আফগানিস্তান ভয় পাচ্ছে না হারার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অফিসিয়াল ক্রিকেট ম্যাচে আফগানিস্তান দলের খেলোয়াড়রা একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে আফগানিস্তান। ভয়ঙ্কর স্পিনের রশিদ-নবী-নূররা প্রতিনিয়ত নতুন ইতিহাস লিখে চলেছেন। সেরা চারে দলটি লড়বে অন্যতম পরাশক্তি সাউথ আফ্রিকার বিপক্ষে, যারা আসরে এপর্যন্ত অপরাজিত। আফগানদের কোচ জোনাথন ট্রট বলছেন, সামনে নতুন নতুন যে চ্যালেঞ্জ আসছে যা তাদের বিপজ্জনক দলে পরিণত করেছে।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার প্রথম সেমিতে সকাল সাড়ে ৬টায় মাঠে নামবে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।

সেমি নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগানদের ইংলিশ কোচ ট্রটের কথা, ‘আমাদের জন্য এটি নতুন একটি চ্যালেঞ্জ এবং আমার মনে হচ্ছে সেটাই সেমিফাইনালে আমাদের বিপজ্জনক দলে পরিণত করবে। দল হিসেবে আমাদের আসলে হারানোর কিছু নেই। আমাদের নিয়ে প্রতিপক্ষের উপর প্রচুর চাপে আছে।’

স্পিনসমৃদ্ধ আফগানিস্তানের কাছে ধরা খেয়ে যেতে পারে ‘চোকার্সখ্যাত’ সাউথ আফ্রিকা। দলটিতে আছে রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নবীর মতো বিশ্বমানের স্পিনার। পেস আক্রমণেও পিছিয়ে নেই তারা। টি-টুয়েন্টির পরবর্তী ট্রেন্ট বোল্ট খ্যাত ফজলহক ফারুকি দারুণ ছন্দে আছেন। ১৬ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ২৩ বর্ষী বাঁহাতি পেসার। সঙ্গে যোগ হবে ২৪ বর্ষী নাভিন উল হকের স্লোয়ার, কাটার ও পেস, যা প্রোটিয়াদের বিপদে ফেলার জন্য যথেষ্ট।

ব্যাটিংয়েও যথেষ্ট ক্ষুরধার আফগান দল। ২২ বর্ষী ডানহাতি ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ২৮১ রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ২২৯ রান করে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪গুরবাজজাদরানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ট্রটফজলহকরশিদলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT