চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে ব্যাপক গোলাগুলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
খাগড়াছড়ি, জনপদ
A A

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং-এর করল্যাছড়ি এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে। বিবদমান দু’পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা। এতে কেউ হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি।

তবে পুলিশ জানিয়েছে, রবিবার (২৭ জুলাই) সকাল থেকেই গুলির শব্দ শোনা গেলেও কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লোগাং-এর সীমান্তবর্তী করল্যাছড়ি ও তারাবন গির্জা এলাকায় দুপুর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত খীসাপন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমাপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ‘গোলাগুলির খবর শুনেছি। তবে কাদের মধ্যে গোলাগুলি তা নিশ্চিত নই। কেউ হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি।’

ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ইউপিডিএফ-এর সাথে কারো কোনো গোলাগুলি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে জেএসএস-এর কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শুক্রবার রাতে দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। এতে চারজন নিহত হওয়ার খবর শোনা গেলেও কোন পক্ষই তা নিশ্চিত করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টগোলাগুলিতারাবন গির্জা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া উত্তেজনা অব্যাহত

পরবর্তী

ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল

পরবর্তী

ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল

মারা গেছেন নায়ক জসীমের ছেলে ও ব্যান্ড শিল্পী রাতুল

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT