এবার যুক্তরাষ্ট্রের ব্যস্ত সড়কে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ব্যস্ত সড়কে পুলিশ তদন্তে ব্যস্ত, বন্দুক হামলার স্থান, পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ ইন্সপেক্টর ডি.এফ. পেস এএফপিকে জানান, শনিবার রাতের এ বন্দুক হামলায় দুজন পুরুষ এবং একজন মহিলা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অনেকেই শুটারকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেছেন।
তিনি বলেন, সপ্তাহ শেষে সাউথ স্ট্রিটে শত শত মানুষ অবসর উপভোগ করছিল। তখনই গুলি শুরু হয়েছিল।
তিনি আরও বলেন, একজন অফিসার বন্দুকধারীদের একজনকে লক্ষ্য করে গুলি চালালে সে তার বন্দুক ফেলে পালিয়ে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাস্থল থেকে দুটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।
গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। হামলার পরে হামলাকারীও পুলিশের গুলিতে মারা যায়।
এ মাসেও আরেকটি রাজ্যে গির্জার পার্কিংয়ে দুই নারীকে হত্যা পর বন্দুকধারী আত্মহত্যা করে।
গান ভায়োলেন্স আর্কাইভ অনুসারে এই বছর দেশটিতে এ পর্যন্ত অন্তত ২৩৯টি বন্দুক হামলা চালানো হয়েছে।






