চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড়শ বছরের পুরোনো ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের গুজরাটে মোরবি জেলায় মাচ্ছু নদীতে প্রায় দেড়শ বছরের পুরোনো একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪১ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতু ভেঙে পড়ার ঘটনায় আহতও হয়েছেন অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া এখন পর্যন্ত প্রায় দু’শত জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজনের অনুসন্ধান চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গুজরাটের এই ঝুলন্ত সেতুটির সংস্কার কাজ শেষে মাত্র ৫ দিন আগেই নতুন করে উদ্বোধন করা হয়।

সংস্কার কাজ শেষে গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষের দিনে রাজ্যের মোরবি জেলায় ঘটা করে উদ্বোধন হয়েছিলো ঝুলন্ত সেতুটির। রোববার সন্ধ্যায় মাচ্চু নদীর ওপর সেতুটি হঠাৎই ভেঙে পড়ে যায়। ভেঙে পড়ার সময় সেতুটিতে কমপক্ষে ৫শ’ মানুষ ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ব্রিজটি ভেঙে পড়লে সেতুর ওপরে থাকা বেশিরভাগ মানুষ পানিতে পড়ে যান। কেউ কেউ সাঁতরে তীরে আসতে সক্ষম হন। কেউ কেউ ব্রিজের রেলিং ধরে ঝুলে থেকে রক্ষা পান। উদ্ধার হওয়া অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজ চালালেও পরে পুলিশসহ বিভিন্ন বাহিনী যোগ দেয়।

Reneta

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেতুর ওপরে যারা ছিলেন তাদের বেশিরভাগই পর্যটক।

ঐতিহাসিক এই সেতু ভেঙে পড়ার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন তিন দিনের সফরে গুজরাটে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জরুরি অগ্রাধিকার দিয়ে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজরাটভারতে ঝুলন্ত সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT