আন্তর্জাতিক

বিষাক্ত মদপানে ভারতের গুজরাটে কমপক্ষে ১০ জনের মৃত্যু

গুজরাটে বিষাক্ত মদপানে কমপক্ষে ১০ জনের মৃত্যু, মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটে বিষাক্ত মদপানে কমপক্ষে ১০ জনের মৃত্যু, মৃতদেহের ছবি ও আহতদের স্থানীয় পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিষাক্ত মদপানে ভারতের গুজরাটের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। ২০ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে প্রায় ১৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

বিষাক্ত মদপানে মৃতদের মধ্যে অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। ‘ড্রাই স্টেট’ (মদ বিক্রি হয় না) বলে ঘোষিত গুজরাটে ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমেছে গুজরাটের সন্ত্রাস দমন শাখাও (এটিএস)।

সোমবার রাতে গুজরাটের বোতাড়ের পুলিশ সুপার করণরাজ বাঘেলা বলেছেন, ‘আমাদের কাছে যা খবর এসেছে, তাতে বোতাড় জেলার পাঁচজন এবং আমদাবাদ জেলায় ধনধুকা তালুকার কাছে দুটি গ্রামের পাঁচজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে প্রায় ২০ জনের চিকিৎসা চলছে। বেশিরভাগ অসুস্থ ব্যক্তি ভাবনগরের স্যার তখতসিংজি হাসপাতালে ভর্তি আছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

এ ঘটনায় ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

বিষয়:গুজরাট বিষাক্ত মদপানে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…