বিনোদন

মারা গেছেন গিটারিস্ট পিকলু

প্রয়াত গিটারিস্ট পিকলুর ছবি, তিনি গানের জন্য পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত গিটারিস্ট পিকলু একটি মঞ্চে গিটার বাজাচ্ছেন, তার পেছনে অন্ধকার ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে পিকলুর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পরিবারের সদস্যরা দেশের বাইরে অবস্থান করছেন।

পিকলুর বন্ধু ও সতীর্থরা গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে নিজেই গিটার হাতে জ্যামিং করেন। পারফর্ম করার সময় অসুস্থতা অনুভব করেন। অনুষ্ঠান শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে চেয়ারে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পিকলুর বন্ধু সিপার জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। চলতি বছরের শুরুর দিকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

তিনি জানান, শনিবার (২১ ডিসেম্বর) বাদ যোহর জানাজা শেষে পিকলুকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

বিষয়:অর্থহীন গিটারিস্ট ব্যান্ড শিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…