তীব্র গরমে প্রাথমিকে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

শিক্ষার্থীরা তীব্র গরমে প্রাথমিকে শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে, শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চলমান তাপদাহের কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোকে কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ (২৭ এপ্রিল) শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে,
- আগামী ২৮ এপ্রিল, ২০২৪ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।
- এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
- ২ শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট এবং দ্বিতীয় শিফট সকাল ৯টা ৪৫মিনিট থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত চলবে।
- প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
- তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






