চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন এই সময়ে মেসিকে সিটিতে চাচ্ছেন গার্দিওলা

খবর ইউরোপের গণমাধ্যমে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও গার্দিওলা ফুটবল মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন পেপ গার্দিওলা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতে হেরেছে ম্যানচেস্টার সিটি, জিতেছে একটি এবং ড্র করেছে দুটিতে। প্রিমিয়ার লিগে টেবিলের সাতে নেমে গেছে জায়ান্ট ক্লাবটি। এমন পরিস্থিতে পুরনো পরীক্ষিত শিষ্য আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে সিটিতে চাচ্ছেন স্পেনিয়ার্ড কোচ, এমন খবর দিচ্ছে ইউরোপের গণমাধ্যম।

ইতালিয়ান সংবাদমাধ্যম টুট্টোস্পোর্টস এক প্রতিবেদনে এমন লিখেছে। বলেছে, মাস ছয়েকের জন্য মেসিকে সিটিতে ধারে আনতে চান গার্দিওলা। ইতিমধ্যে মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামিকেও প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের সেটি নিয়ে কোনো বাধা নেই। চুক্তির বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন মেসির হাতে।

অবশ্য বিষয়টি নিয়ে এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা আসেনি। আগেও বেশ কয়েকবার খবর ছিল লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির মিলিত হওয়া। এবার সব ছাপিয়ে মেসি ম্যানসিটিতে যাবেন কিনা সেটা সময়ই বলবে।

Banglabid

গতবছর জুলাইয়ে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান মেসি। খেলছেন ইন্টার মিয়ামিতে। ক্লাবটিকে দুটি শিরোপাও জিতিয়েছেন, সাপোর্টার্স শিল্ড ও লিগ কাপ শিরোপা। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি আছে মেসির। চুক্তি বাড়ার সম্ভাবনাও সামনে এসেছে।

মেসি ক্যারিয়ারের সোনালী সময়ে বড় অংশটা পার করেছেন গার্দিওলার অধীনে। বার্সেলোনায় গার্দিওলার চার বছর সময়কালে ২১৯ ম্যাচ খেলে ২১১ গোল করেছেন, করিয়েছেন ৯২ গোল। ক্যারিয়ারের টানা চার ব্যালন ডি’অরও জিতেছেন গার্দিওলার অধীনে। সঙ্গে বার্সেলোনার জার্সিতে জিতেছেন তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ছিল একবার মৌসুমে ট্রেবল জয় এবং একটি হেক্সাজয়ী মৌসুমও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলামিয়ামিমেসিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT