চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা ঘটলে নিজেকে ‘জিনিয়াস’ মানতেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

জমে ওঠা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বছরখানেক আগে ক্লাব ছেড়ে যাবেন বলে আলোচনা উঠেছিল। সমালোচকদের সেই আশা মিটছে না, আগামী মৌসুমেও দুর্দান্তভাবে ফিরে আসতে চান স্প্যানিশ কোচ। প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডের ম্যাচে নামার আগে ক্লাব-খেলোয়াড় ও শিরোপাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন, আগামী বছর এখানেই আছেন এবং বেশি ব্যবধানে শিরোপা জিততে পারলে নিজেকে জিনিয়াস মনে করতেন।

ঘরের মাঠ ইতিহাদে ওয়েস্ট হ্যামের বিপক্ষে রাউন্ডের শেষ ম্যাচ খেলতে নামবে সিটিজেন দলটি। আজ যদি ওয়েস্ট হ্যামকে হারাতে পারেন, ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে লিগ শিরোপা জিতে নেবেন। গত সাত মৌসুমে যেটি হবে সিটির ষষ্ঠ শিরোপা।

সিটিতে অনেক রেকর্ড করে একবছর আগে গার্দিওলা ক্লাব ছাড়ছেন বলে যে আলোচনা উঠেছিল, সেটি নিয়ে বলেছেন- ‘হ্যাঁ, আমার চুক্তি আছে। আগামী বছর আমি এখানে আছি।’

প্রিমিয়ার লিগে গার্দিওলার আধিপত্য লিগের ক্ষতি করছে, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন- ‘যদি বিষয়টি এমন দাঁড়াত ২০ পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতছি, তখন বলতাম হ্যাঁ, আমি জিনিয়াস, আমি অনেক ভালো।’

‘কিন্তু বিষয়টি মোটেও এমন নয়। আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছি, অন্যরা জিতেছে এবং এবার আর্সেনাল জিততে পারে। জয়ীরা সুবাতাস পায়, এবং সবাই তাদের অনুসরণ করতে চায়। এর পেছনে অনেক পরিশ্রম আছে, অনেক।’

‘সব বিভাগের এটি অনেক পরিশ্রমের বিষয়, চিকিৎসা বিভাগ, অফিসের সবাই, তারা এগুলোর যত্ন করেছে। ভারসাম্যটা কেমন সেটা বিষয়। তা না হলে আপনি থাকতে পারতেন না।’ যোগ করেন ৫৩ বর্ষী গার্দিওলা।

Reneta

সিটিজেনরা আগে দুবার শেষদিনের ক্যারিশমায় লিভারপুলকে শিরোপা থেকে বঞ্চিত করেছে। গতবার দু-মৌসুমে শেষে এসে শিরোপার আশা ছেড়ে দেয়া আর্সেনাল এবার শেষ মিনিট পর্যন্ত আশায় থাকবে। গার্দিওলার শিষ্যদের কোনো ভুল এবং এভারটনের বিপক্ষে জয় গানারদের আনন্দে মাতাবে।

২০১৮ সালে পয়েন্টের সেঞ্চুরি পূরণ করে শিরোপা জিতেছিল ওয়াকার-ডি ব্রুইনদের সিটি। পরেরবছর ঘরোয়াতে ট্রেবল জিতেছিল। সেই সাফল্য ধরে রেখে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবলের রেকর্ড ছোঁয় প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপ জিতে। শনিবার আবারও এফএ কাপের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল খেলবে দলটি, জিতলে ডাবলের ডাবল হবে।

খেলোয়াড়দের প্রশংসা করে গার্দিওলা বলেছেন, ‘এ মৌসুমে আমাদের কিছু সমস্যা ছিল, তাদের সাথে আমার। এটা সাধারণ বিষয়। এটা কীভাবে তারা সমাধান করেছে সেটাই বিষয়, সেটাই মূল। তারা লক্ষ্যে অবিচল। আমাদের আর কেউ টানা চার মৌসুমে জেতার সুযোগ পাবে না, এটা অসম্ভব। এটা আর আমাদের জীবনে ঘটবে না।’

‘এটার মধ্যে আমাদের থাকতে হবে, উপভোগ করতে হবে। অনেকবার বলেছি এ মানুষগুলো ছাড়া আমাদের কোনো সুযোগ ছিল না। খেলোয়াড়রা দারুণ মৌসুম কাটিয়েছে এবং শেষ দুই ম্যাচে তেমন কোনো পরিবর্তন আসছে না। ওয়েস্ট হ্যামের চারজন খেলোয়াড় আছে যারা যেকোনো অঘটন ঘটাতে পারে। সেটা নিয়ে এখন আমি চিন্তিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT