ফুটবল

ইউরোপের ক্লাবগুলোকে ‘সচেতন’ হতে বললেন গার্দিওলা

গার্দিওলা সাংবাদিক সম্মেলনে কথা বলছেন, পেছনে ম্যানচেস্টার সিটি লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করছেন, পেছনে ম্যানচেস্টার সিটি লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত জানুয়ারিতে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দেখানো পথ ধরে ইউরোপ থেকে একে একে পাড়ি দিচ্ছেন তারকা ফুটবলাররা। সৌদি প্রো লিগের অর্থের ঝনঝনানিতে দলবদলের বাজার বদলে গেছে বলে মনে করছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। সেজন্য ইউরোপের ক্লাবগুলোকে ‘সচেতন’ হতে বলছেন।

রোনালদোর পর সৌদি ক্লাবগুলো চুক্তি করেছে করিম বেনজেমা, হেন্ডারসন ও রবের্তো ফিরমিনোর মতো বড় তারকাদের সঙ্গে। শনিবার বায়ার্ন মিউনিখ নিশ্চিত করেছে, আল নাসরে যাচ্ছেন সাদিও মানে। আগেরদিন ম্যানসিটির ট্রেবলজয়ী রিয়াদ মাহরেজও যোগ দিয়েছেন আল আহলিতে।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়ে কিছুটা হতাশ সিটি কোচ গার্দিওলা। জানিয়েছেন, বড় অঙ্কের প্রস্তাবের কারণেই মাহরেজকে সিটিতে থেকে যাওয়ার কথা বলতে পারেননি তারা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে এমন বলেছেন।

“রিয়াদ অবিশ্বাস্য এক প্রস্তাব পেয়েছিল। সে কারণে আমরা তাকে বলতে পারিনি, ‘যেও না’।”

‘সৌদি লিগ দলবদলের বাজার একেবারে বদলে দিয়েছে। কয়েকমাস আগে ক্রিস্টিয়ানো প্রথম খেলোয়াড় ছিল। সে যাওয়ার পর কেউই কল্পনা করেনি কত শীর্ষমানের, কত অসাধারণ খেলোয়াড় সৌদি লিগে যোগ দেবে। ভবিষ্যতে এটা আরও অনেকবেশি হবে। তাই যা কিছু ঘটছে সে সম্পর্কে ক্লাবগুলোকে সচেতন হতে হবে।’

বিষয়:আল-আহলি গার্দিওলা মাহরেজ ম্যানসিটি রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…