চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ-বায়ার্নকে ভোগাবে সিটি, বলছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলের পরিকল্পনা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে শঙ্কা নিয়ে মাঠে নেমে গ্রুপপর্ব উতরে গেছে ম্যানচেস্টার সিটি। বুধবার ক্লাব ব্রুগেকে হারিয়ে টেবিলের ২২এ থেকে প্লে-অফ পর্বে গেছে ইংলিশ ক্লাবটি। নকআউটে দেখা হতে পারে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিকের সাথে। সেখানে দল দুটিকে ম্যানচেস্টার সিটি ভোগাবে, বলছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে প্লে-অফ রাউন্ডের ড্র। সুইজারল্যান্ডের নিয়নে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বসবে ড্রয়ের মঞ্চ। প্লে-অফের প্রথম লেগ শুরু হবে ১১-১২ ফেব্রুয়ারি এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮-১৯ ফেব্রুয়ারি। প্রতিটি দল একবার মঙ্গলবার ও একবার বুধবার খেলবে। প্লে-অফ থেকে জয়ী ৮ দল যোগ দেবে আগে থেকে শেষ ষোলোয় থাকা বাকি ৮ দলের সঙ্গে।

২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগজয়ী ম্যানসিটি আবার স্বরূপে ফিরছে কিনা এমন প্রশ্নে গার্দিওলা বলেছেন, ‘এই মুহুর্তে না। আমি এখন বাস্তববাদী। ফলাফলের দিক থেকে মাদ্রিদ স্বরূপে ফিরেছে, কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন এখন পর্যন্ত ভালো মৌসুম পার করছে। যদি কালকেই নামতে বলেন, তাহলে সমস্যা। তবে দুই সপ্তাহ আমাদের জন্য যথেষ্ট।’

‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চলেছি, সুস্থ থাকার চেষ্টা করছি। দেখা যাক কী হয়। অবশেষে আমরা ফলাফল পাওয়া শুরু করেছি। প্রিমিয়ার লিগের টেবিলে আমরা চারে, শিরোপার দৌড়ে নেই, প্রশ্নও ওঠে না। কিন্তু আমরা এখনও আছি।’

শেষ ষোলোর হিসাব-নিকাশ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘এফএ কাপেও টিকে আছি। মাঝে মাঝে দিনের জন্য ঝামেলা হয়ে যায়। কিন্তু আগামীকাল অনেককিছু পরিবর্তন হয়ে যায়। মোটামুটি নিশ্চিত আমরা মাদ্রিদ বা বায়ার্ন দুই দলকেই সমস্যায় ফেলবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলএফএ কাপগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগবায়ার্নম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT