চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের মাথাই ফাটাতে বসেছিলেন গার্দিওলা

টানা ৬ ম্যাচ জিততে পারেননি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির দুঃস্বপ্ন কাটছেই না। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ হারের পর ষষ্ঠ ম্যাচেও পয়েন্ট হারিয়েছে সিটিজেনরা। তিন গোলে এগিয়ে গিয়ে শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার দলকে। এমন ম্যাচের পর রাগে-ক্ষোভে নিজের মাথাই ফাটাতে বসেছিলেন গার্দিওলা। মাথায় চুল থাকলে হয়ত ছিঁড়েই ফেলতেন কিংবদন্তি কোচ!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ ইতিহাদে মঙ্গলবার রাতে ফেইনুর্দের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানসিটি। ৪৪ ও ৫৩ মিনিটে আর্লিং হালান্ড জালে বল পাঠানোর মাঝে ইলকাই গুন্ডোয়ান একটি গোল করলেন। এরপর খেই হারিয়ে ১৪ মিনিটে তিন গোল হজম করে পয়েন্ট হারায় দলটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৫৩ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘ম্যাচটি ৩-০ পর্যন্ত ঠিকঠাকই ছিল, আমরা ভালোই খেলছিলাম। তারপর যে কী হল, কিছুই বুঝলাম না। জানি না সমস্যাটা মানসিক কিনা। প্রথম ও দ্বিতীয় গোলটি হতে পারে না। এরপর আমরা ভুলে গিয়েছিলাম কী ঘটেছে, ভালো করতে মরিয়া ছিলাম। সেটা করেছিও, কিন্তু জিততে পারিনি।’

‘সম্প্রতি আমরা অনেক ম্যাচ হেরেছি, এই মুহূর্তে আমরা ভঙ্গুর। আমাদের একটি জয় দরকার। এই ম্যাচটি আমাদের আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো মানের খেলায় ছিলাম, কিন্তু ফল আসেনি। আমরা সমস্যায় পড়েছি। আমরা জিততে মরিয়া, কিন্তু এটা কাজ করছে না।’

১৯৬৩ সালের পর এই প্রথম টানা ষষ্ঠ ম্যাচে দুই বা বেশি গোল হজম করেছে ম্যানসিটি। সেবছর ইংলিশ শীর্ষ লিগ থেকে অবনমন হয়েছিল দলটির। ৬১ বছর পর আবারও টানা ছয় ম্যাচে দুই বা বেশি গোল হজম করল মাসখানেক আগেও দারুণ ছন্দে থাকা দলটি। শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত তিন গোল ব্যবধানে এগিয়ে থেকেও জয় না পাওয়া প্রথম দল এখন সিটি।

সংবাদ সম্মেলনে আসার পর গার্দিওলার নাকে-মাথায় হালকা লালচে ক্ষত দেখা গেছে। এ নিয়ে জানতে চাইলে সিটি কোচ মজা করে বলেছেন, ‘আমার আঙুলে নখ আছে। আমি নিজেকে আঘাত করতে চাই। শুভ রাত্রি।’

Reneta

দুটি করে জয় ও ড্রয়ের সঙ্গে একটি হারে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে ১৫তম অবস্থানে আছে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাদ স্টেডিয়ামগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিক শ্যামল, বাবু, রূপা ও শাকিলের আটকাদেশ অব্যাহত: সিজেএর উদ্বেগ

জুন ২৯, ২০২৬

অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের তিন ধাপে এগোবে সরকার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT