চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শেষ সুযোগ দেখছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা স্টেডিয়ামে contemplative mood. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার রাতে পার্ক ডে প্রিন্সেসে ২ গোলে এগিয়ে থেকেও হারের মুখ দেখতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ৪-২ গোলের হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের এক পা দূরে আছে দলটি। অবশ্য দলটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যাওয়ার শেষ সুযোগ দেখছেন লিগপর্বের শেষ ম্যাচে।

চ্যাম্পিয়ন্স লিগের সাত রাউন্ড শেষে ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থান ২৫এ। শেষ রাউন্ডে ইতিহাদে ক্লাব ব্রাগার বিপক্ষে জিততেই হবে সিটিজেনদের। অন্যকোনো ফলাফলে একমাত্র পথ আসর থেকে বিদায়।

ম্যাচের পর গার্দিওলা সংবাদমাধ্যমে বলেছেন, ‘ক্লাব ব্রাগার বিপক্ষে শেষ ম্যাচে আমাদের আরেকটি সুযোগ আছে। যদি আমরা সেটি না করতে পারি তাহলে আমরা আসলে এ আসরের যোগ্যই না। পরবর্তী লিগ ম্যাচে আমাদের চেলসির বিপক্ষে লড়তে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’

‘আজকে রাতে পিএসজি আমাদের চেয়ে ভালো ছিল। তাদের অভিবাদন, তবে আমাদের ভাগ্য মেনে নিতে হবে। মূল জায়গাগুলোতে তারা আক্রমণাত্মক ছিল। আমাদের এর থেকে বেরিয়ে এসে আরও ভালো করতে হবে।’

গার্দিওলা বলছেন, ‘যখন তাদের কাছে বল ছিল তারা ঠিকঠাক করেছিল, কিন্তু আমরা সমস্যা তৈরি করেছি। ২-০তে এগিয়ে যাওয়ার পর বিশেষ করে ২-১ হওয়ার পর আমরা খেলতে পারিনি। আপনাকে বল নিয়ে খেলতে হবে এবং সেখানে আমরা ব্যর্থ হয়েছি।’

পিএসজির মাঠে ম্যানসিটি শেষ ৩৭ মিনিটে হজম করেছে ৪ গোল। দুদল মিলিয়ে গোল করেছে মোট ৬টি, যার সবকটিই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশ আর ৫৩ মিনিটে আর্লিং হালান্ডের গোলে লিড নেয়া ম্যানসিটি এরপর দেখেছে পিএসজির দুর্দান্ত ফিরে আসা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাদগার্দিওলাপিএসজিব্রাগাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT