চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারণ জিতে ‘ট্রেবলে’ চোখ গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ১৮, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা মাঠে দাঁড়িয়ে উল্লাস করছেন, দর্শকরা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার খুব কাছে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের টিকিট নিশ্চিতের পর এবারের মৌসুমে ট্রেবল জয়ে চোখ রাখছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

ঘরের মাঠে ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে গার্দিওলার দল। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে সিটিজেন বাহিনী ফাইনালে উঠেছে।

১৯৯৯ সালে প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সামনে এবার রয়েছে সেই সুবর্ণ সুযোগ।

Banglabid

ম্যাচ শেষে সিটি কোচ বলেছেন, ‘প্রিমিয়ার লিগে আমরা চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি আছি। আমরা জানি আরেকটি ম্যাচে ভালো খেলটা দরকার। এফএ কাপের ফাইনালে আমাদের প্রতিবেশী (ম্যানচেস্টার ইউনাইটেড) এবং চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান দলের (ইন্টার মিলান) বিপক্ষে খেলব। মৌসুমটা আসলেই দারুণ যাচ্ছে।’

‘এখন আমাদের ট্রফি হাতে তুলতে হবে। আমরা বেশ কাছাকাছি চলে এসেছি এবং অবশ্যই সেই চেষ্টা থাকবে। আমরা যে অবস্থায় আছি তাতে ভাবতেই পারি ট্রেবল জয় থেকে আমরা তিন ম্যাচ দূরে আছি। প্রতিটি প্রতিযোগিতায় একটি করে ম্যাচ আমরা জিততে পারি।’

গতবছর চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে রিয়ালের কাছে হেরে নাটকীয়ভাবে বিদায় নিয়েছিল সিটি। ফিরতি লেগের খেলায় ৮৯ মিনিট পর্যন্ত ৫-৩ গোলে এগিয়ে থেকেও শেষমুহূর্তে তিন গোল হজম করে বসে গার্দিওলার দল। বার্নাব্যুতে সেই রাতের ঘটনাই ম্যানসিটির এমন দারুণ পারফরম্যান্সে ভূমিকা রেখেছিল, জানালেন ৫২ বর্ষী স্প্যানিশ কোচ।

Reneta

‘ম্যাচ শুরুর ১০ থেকে ১৫ মিনিট পর গত মৌসুমে যা ঘটেছিল, তা অনুভব করছিলাম। গত মৌসুমটা খুবই কঠিন এবং কঠিন ছিল। সেসময় আমাদের বিষ গিলে ফেলতে হয়েছিল। কিন্তু ফুটবল এমন এক খেলা যা আপনাকে আরেকটা সুযোগ দেয়।’

‘এবার সেমিফাইনালের ড্রয়ে যখন প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ পড়েছিল, বলেছিলাম, হ্যাঁ, এটাই তো চাই। এমনটা কেন চেয়েছিলাম সেটা আজকের ম্যাচের ফলাফল প্রমাণ করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগএফ এ কাপচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

পরবর্তী

বিদেশীদের জন্য সৌদি আরবে ব্যবসা-বাণিজ্য উন্মুক্ত

পরবর্তী
বাংলাদেশের নিরপদ কর্মস্থলের জন্য আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশীদের জন্য সৌদি আরবে ব্যবসা-বাণিজ্য উন্মুক্ত

মৌমাছির ঝুপড়ি গাছে বসে মৌমাছির দল. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌমাছির অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT