চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধারণ ফুটবল হবে আমার সম্পদ, ট্রফি নয়: গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ট্রফি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে কাটানো সময়ে অসাধারণ ফুটবল হবে তার সম্পদ, চ্যাম্পিয়ন্স লিগে কতগুলো ট্রফি জিতেছেন সেটা নয়। ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে এমন মন্তব্য করেছেন।

ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের আগে স্প্যানিশ এ কোচ বলেছেন, ‘ইতিমধ্যে আমার ছাপ বা সম্পদ অসাধারণ পর্যায়ে পৌঁছেছে। বহু বছর ধরে আমরা এখানে একই সময় কাটিয়েছি। দর্শকরা স্মরণ করবে আমরা এখানে অনেক গোল করেছি, হজম করেছি কম এবং আমরা অনেকগুলো ট্রফি জিতেছি।’

‘গত কয়েকবছরে আমি এখানে বিপ্লব ঘটিয়েছি। এটা ভালো অর্জন এবং সম্ভবত ইউরোপের মানুষেরা খেয়াল করেনি, কিন্তু আমরা অসাধারণ সময় কাটিয়েছি। এটাই আমার অর্জন।’ নিজের ভালো সময় সম্পর্কে মন্তব্য গার্দিওলার।

Banglabid

স্পেনের সাবেক এ খেলোয়াড় গত সাত বছরে পঞ্চম লিগ ট্রফি জয়ের খুব কাছে। তবে অনেক সমালোচকের মন্তব্য, ইংল্যান্ডের ফুটবলে আধিপত্য বিস্তার করলেও সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ না জেতানো পর্যন্ত গার্দিওলার কোচিং পূর্ণতা পাবে না।

২০২১ সালে তার অধীনে ম্যানচেস্টার সিটি ফাইনাল খেলেছে। তবে হেরে যায় আরেক ইংলিশ ক্লাব চেলসির কাছে। পরের মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে বিদায় নেয় সিটিজেন বাহিনী। তার আগের মৌসুমেও অসাধারণ খেলে হেরে যায় ব্লুজ দলটি। রিয়ালের বিপক্ষে ম্যাচ বুধবার রাতে, প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছে বার্নাব্যুতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচেলসিচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামম্যানচেস্টার সিটিরিয়াললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২০ শতাংশ

পরবর্তী

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ

পরবর্তী
নিরাপত্তা চেকের জন্য যানবাহন পরীক্ষা করছে পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ

চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত নায়ক ফারুক

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT