বাংলাদেশ

গার্ডার দুর্ঘটনায় যাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের সময়ের ছবি, গার্ডার দুর্ঘটনায় নিহতের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ডার দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন, ছবি তোলা হয়েছে তার মুখের অভিব্যক্তি ও পোশাকের বিবরণ সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় ঘটনাস্থলেই একটি প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আজ বিকেলে উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় এই দুর্ঘটনায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত এবং দু’জন আহত হয়। এদের মধ্যে ৪ বছর ও ৬ বছরের দুই শিশু রয়েছে।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শোক শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…