রাজনীতি

‘অপ্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে একটি দল বিশৃঙ্খলা ও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে’

বাংলাদেশি যুবক, আধুনিক পোশাক ও পরিচ্ছদে, পেশাদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি যুবক, আধুনিক পোশাক ও পরিচ্ছদে, পেশাদার ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিগত পনেরো বছরে অপ্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে একটি দল বিশৃঙ্খলা ও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে দলের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত পনেরো বছরে একটি দল অপ্রাপ্তির হিসাব মিলাতে গিয়ে দেশে বিশৃঙ্খলা ও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে; বৈষম্যহীন বাংলাদেশের বাস্তবায়ন আরও দীর্ঘায়িত হচ্ছে। ফ্যাসিবাদের দোসরদের পদে-পদে বহাল রেখে সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন ছাত্র শিবিরের সভাপতি।

শিবিরের সভাপতি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের সময় নিপীড়নের শিকার একটি দল, জুলাই আন্দোলনের পরে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

সে সময় তিনি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আবাসন সংকট নিরসন, ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবি জানান।

বিষয়:শিবির সভাপতি জাহিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…