বিখ্যাত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ পশ্চিম জার্মানিতে একটি বিক্ষোভে অংশ নেয়ার সময় পুলিশের হাতে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক হয়েছিলেন।
পশ্চিম জার্মানির লুয়েতজারাত গ্রামে কয়লা খনি সম্প্রসারণে কাজ চলছে। এতে ওই গ্রামটি ধ্বংস হয়ে যাবে বলে দাবি করে আসছেন পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। এর অংশ হিসেবে সেখানে প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তেমন একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গ্রেটা। এসময় বিক্ষোভে অংশগ্রহণ করায় অন্যান্য বিক্ষোভকারীদের সাথে তাকেও আটক করা হয়েছিল।
একটি ভিডিওতে দেখা গিয়েছে তিনজন অফিসার মিস থুনবার্গকে বিক্ষোভ থেকে নিয়ে যাচ্ছেন এবং তিনি তখন হাসছিলেন।
তবে জার্মানী পুলিশ জানায়, যে মিসেস থুনবার্গকে আটক করা হলেও গ্রেপ্তার করা হয়নি এবং তাকে একটি আইডি চেকের পরে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে খনিটির সম্প্রসারণ নিয়ে জার্মান সরকার যুক্তি দেয় যে বিদ্যুতের চাহিদা বজায় রাখতে খনিটি সম্প্রসারণ করা অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি রাশিয়া থেকে গ্যাসের বাধা মোকাবেলা করতে সাহায্য করবে।








