চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ অধিকারকর্মী মুক্ত: ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের ভয়াবহ অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
অধিকারকর্মীরা প্রতিবাদে অংশগ্রহণ করে, হাতে ফুল ও পতাকা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অবরোধ ভেঙে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টার সময় আটক হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অধিকারকর্মীদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, আটক অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে তারা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ জনকে ফেরত পাঠানো হয়েছে। মুক্তি পাওয়া অধিকারকর্মীরা জানিয়েছেন, আটক অবস্থায় তাদের ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করা হয়, মারধর করা হয় এবং তিন দিন পর্যন্ত খাবার দেওয়া হয়নি। অনেকে শৌচাগারের পানি পান করে বেঁচে ছিলেন।

গ্রিসে পৌঁছে গ্রেটা থুনবার্গ সাংবাদিকদের বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং সরকারগুলো তাদের ন্যূনতম দায়িত্বও পালন করছে না। তাদের উচিত ইসরায়েলের ওপর প্রকৃত চাপ তৈরি করা এবং সহযোগিতা বন্ধ করা। গাজায় গণহত্যা বন্ধে বিদ্যমান সব ব্যবস্থাই ব্যর্থ হয়েছে। যদি সরকারগুলো তাদের দায়িত্ব পালন করত, তাহলে এই নৌবহরের প্রয়োজন হতো না।

ইতালির অধিকারকর্মী চেজারে তোফানি বলেন, “আমাদের সঙ্গে ভয়ংকর ব্যবহার করা হয়েছে।” ইতালির ইসলামিক কমিউনিটিজ ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম জানান, “তারা আমাদের দিকে অস্ত্র তাক করে ভয় দেখিয়েছে।” সাংবাদিক সাভেরিও তোমাসির অভিযোগ, “আমাদের ওষুধ দেওয়া হয়নি, প্রহরীরা আমাদের নিয়ে হাসাহাসি করেছে এবং ‘বানরের মতো’ আচরণ করেছে।”

ইতালির সাংবাদিক লরেনজো ডি’আগোস্তিনো দাবি করেছেন, আটক অবস্থায় তার জিনিসপত্র ও অর্থ চুরি করেছে ইসরায়েলি সেনারা এবং বন্দিদের ভয় দেখাতে কুকুর ও বন্দুকের লেজার লাইট ব্যবহার করেছে। তুর্কি অধিকারকর্মী পাওলো ডি মোনটিস বলেন, “আমাদের তাকাতে দেওয়া হয়নি, মাথা নিচু করে থাকতে হতো। তাকালে মাথায় আঘাত করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করা হয়েছে।”

উল্লেখ্য, ইসরায়েলের অবরোধ অমান্য করে ৪২টি নৌযানের এই বহর যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চেয়েছিল। আন্তর্জাতিক জলসীমা থেকে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনে মোট ৪৭৯ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে প্রথম তিন দিনে ১৭০ জন এবং সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ জনকে ফেরত পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগ্রেটা থুনবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT