আন্তর্জাতিক

সমুদ্র সৈকতে ধরা পড়লো দুর্লভ সাদা হাঙর

সাদা হাঙর সমুদ্রের নিচে মাছের সাথে খাবার খাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা হাঙর সমুদ্রের নিচে মাছের সাথে খাবার খাচ্ছে, এটি একটি দুর্লভ দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমেরিকার আলাবামা সমুদ্র সৈকতে ধরা পড়েছে দুর্লভ প্রজাতির সাদা হাঙর। একদল মৎস শিকারী তাদের জালে হঠাৎ করেই সাদা হাঙরটি দেখতে পান।

ফিশিং গাইড সার্ভিস কোস্টাল ওয়ার্ল্ড ওয়াইডের মালিক ডিলান উইয়ের এবং ব্লেইন কেনি জানান, তারা ৭ মার্চ ভোরবেলা অরেঞ্জ বিচে মাছ শিকার করছিলেন। হঠাৎ তাদের একটি জালের রশিতে ভারি কোন কিছুর সজোরে টান লাগতে থাকে।

তারা বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের জালে একটি বড় টাইগার শার্ক আটকা পড়েছে। কিন্তু ৩২ মিনিট কসরত শেষে যখন জাল উপরে উঠিয়েছি, তখন দেখলাম জালে ১১ ফুটের একটি দুর্লভ সাদা হাঙর ধরা পড়েছে।

মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির সহকারী এক্সটেনশন প্রফেসর মার্কাস ড্রাইমন, যিনি আলাবামা ডিপার্টমেন্ট অব কনজারভেশন অ্যান্ড ন্যাচারাল রিসোর্সের হয়ে হাঙ্গর বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন, তিনি বলেন, হাঙ্গরটিকে আলাবামা সৈকত থেকে ধরা পড়া প্রথম কোন সাদা হাঙর বলে মনে করা হচ্ছে।

প্রফেসর মার্কাস ড্রাইমন আরও বলেন, এই দুর্লভ সাদা হাঙরগুলি মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে চলাচলের জন্য পরিচিত। এগুলো খুব কমই সমুদ্র সৈকতের কিনারে আসে।

মৎস শিকারী ডিলান উইয়ের এবং ব্লেইন কেনি বলেছেন, তারা দ্রুত কিছু ছবি তোলার পর হাঙ্গরটিকে ছেড়ে দিয়েছেন।

 

বিষয়:আলাবামা দুর্লভ সমুদ্র সৈকতে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…