চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনানন্দের মানচিত্র: ইতিহাস, সাংবাদিকতা ও সাহিত্যের মেলবন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
শিল্প সাহিত্য
A A

বইমেলায় এসেছে সাংবাদিক, লেখক ও গবেষক আমীন আল রশীদের দীর্ঘ অনুসন্ধানের ফসল ‘জীবনানন্দের মানচিত্র’। এতে রয়েছে রূপসী বাংলার কবিখ্যাত জীবনানন্দ দাশের ৫৫ বছরের ঘটনাবহুল জীবনের সাথে সম্পর্কিত সব স্থানের সচিত্র বিবরণ। দুর্লভ অনেক ছবির সাথে রয়েছে জীবনানন্দের কাল ও বর্তমান সময়ের তুলনামূলক আলোচনা।

বাংলাদেশ ও ভারতের যেসব জায়গায় কবি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিলেন, সেসব জায়গা এখন কেমন আছে; সেখানে জীবনানন্দের কোনো স্মৃতি আছে কি না- তার জন্মস্থান ও অন্যান্য বিষয় নিয়ে যেসব বিতর্ক বা সংশয় রয়েছে, তাও উঠে এসেছে এই বইতে।

পুরো বইটি মূলত জীবনানন্দের ৫৫ বছরের একটি অ্যালবাম। একজন অনুসন্ধানী সাংবাদিক বাংলাদেশ ও ভারতের নানা জায়গায় বছরের পর বছর ধরে খুঁজেছেন কবি ও ব্যক্তি জীবনানন্দ দাশকে। কথা বলেছেন জীবনানন্দের সাক্ষাৎ পাওয়া একাধিক মানুষের সাথে। ১৯৫২ সালে কলকাতার বড়িশা কলেজে তার যোগদানের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তসম্বলিত দুর্লভ রেজিস্ট্রি খাতাও খুঁজে বের করেছেন।

বাংলাদেশের বরিশাল, বাগেরহাট, কলকাতা শহর, খড়্গপুর, দিল্লিসহ যেসব জায়গায় স্বল্প ও দীর্ঘমেয়াদে জীবনানন্দ দাশ বসবাস করেছেন, ধানসিঁড়ি ও জলসিঁড়ি নদী; স্টিমারযাত্রা, বরিশাল শহরের অলিগলিতে তার পথহাঁটা—সবই উঠে এসেছে এই অনুসন্ধানে। এসব জায়গায় লেখককে অনেকবার যেতে হয়েছে। প্রতিটি তথ্য যাচাই-বাছাই করতে হয়েছে। সব মিলিয়ে ‘জীবনানন্দের মানচিত্র’ মূলত অনুসন্ধানী সাংবাদিকতার একটি প্রামাণ্য দলিল—যেখানে রয়েছে ইতিহাস ও সাহিত্যের মেলবন্ধন।

জীবনানন্দের জীবনীকার প্রভাতকুমার দাসের সরাসরি তত্ত্বাবধান এবং গবেষক গৌতম মিত্রের গুরুত্বপূর্ণ পরামর্শে লিখিত এই বইটি প্রকাশ করেছে ‘ঐতিহ্য’। বইমেলায় প্যাভিলিয়ন নম্বর ৬। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তাপস কর্মকার। ২৩৮ পৃষ্ঠার এই বইটির গায়ের দাম ৫৮০ টাকা। তবে মেলায় কেনা যাবে ২৫ শতাংশ ছাড়ে।

বইটি রকমারি ডটকম ছাড়াও দেশের বড় শহরগুলোয় ঐতিহ্যর বই বিক্রয়কেন্দ্র ‘নির্বাচিত’র শোরুমেও পাওয়া যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাসকবিকবিতাজীবনানন্দ দাশদুর্লভবাংলাদেশভারতসাংবাদিকতাসাহিত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আগস্ট ১, ২০২৬

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT