শুধু শহর নয়, পর্যায়ক্রমে জেলা, উপজেলা, গ্রামেও পানি শোধনাগার ও পয়ঃবর্জ্যশোধনাগার নির্মাণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাশেরকান্দি পয়ঃশোধনাগার উদ্বোধন ও পাগলা পয়ঃশোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, শহরের মতো গ্রামগুলোতেও সবধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যে ঢাকার চারপাশে আরো ৫টি পয়ঃশোধনাগার নির্মাণের কথা বলেন প্রধানমন্ত্রী।






