চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিরো তো, জলদিই ঠিক হয়ে যাবেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতার ছবি, তিনি হিরো তো, জলদিই ঠিক হয়ে যাবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা গোবিন্দ নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। আগামী কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন অভিনেতা, এমনটাই জানিয়েছেন গোবিন্দের স্ত্রী সুনিতা।

হাসপাতালের নিচে অপেক্ষমাণ পাপারাজ্জিদের সুনিতা জানান, আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে গোবিন্দকে। তার শরীর এখন আগের চেয়ে অনেক ভালো। এরপর তিনি হেসে বলেন, ‘হিরো তো, জলদিই ঠিক হয়ে যাবেন।’

এদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গোবিন্দর দেওয়া জবানবন্দিতে সন্তুষ্ট হতে পারেননি মুম্বাই পুলিশ। গুলিবিদ্ধ হওয়া গোবিন্দর নিজের ভুল নাকি অন্য কেউ দায়ী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায়।

Banglabid

পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত শুরু করেছে। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা বুধবার হাসপাতালে অভিনেতার সাথে দেখা করে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

গোবিন্দ জানিয়েছেন ওই বন্দুকটি ২০ বছর পুরনো। তিনি বের হওয়ার আগে পরিষ্কার করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। হঠাৎ কীভাবে গুলি লাগল অভিনেতার সে বয়ানে রহস্য খুঁজছেন পুলিশ। পুলিশের মতে, অভিনেতা মিথ্যা বলছেন, এমন নয়। কিন্তু তার কথায় কিছু অসঙ্গতি রয়েছে। বিষয়টি পরিষ্কার করতে আবারও রেকর্ড করা হতে পারে গোবিন্দর বয়ান।

গত মঙ্গলবার ১ অক্টোবর ভোর পাঁচটার দিকে কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তখন নিজের পিস্তল পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে।

Reneta

সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

 

View this post on Instagram

 

A post shared by ETimes (@etimes)

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইমগোবিন্দপাপারাজ্জিপুলিশবলিউডসিনেমাসুনিতাহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT