চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার এখনই উপযুক্ত সময়।

আজ (২২ জুন) সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।  বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের শক্তিশালী সমর্থন নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। গণতান্ত্রিক ধারাবাহিকতার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং সরকার অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন অনুকূল পরিবেশ বিদ্যমান।

Banglabid

তিনি জানান, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। আশা করছি এই ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তাদের দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা, অনিয়মিত কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ও আলোচনায় তুলে ধরেন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমন্বিত অবস্থান এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন গতি পাবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে উভয় দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক প্রবৃদ্ধিকর্মসংস্থান সৃষ্টিপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনা!

পরবর্তী

ইরানকে বিশ্বকাপে টিকিয়ে রাখা গোলরক্ষক আলিরেজার আছে দুটি গিনেস রেকর্ডও

পরবর্তী

ইরানকে বিশ্বকাপে টিকিয়ে রাখা গোলরক্ষক আলিরেজার আছে দুটি গিনেস রেকর্ডও

সত্যিই কি ‘ব্রেকিং ব্যাড’ তারকা ইসলাম গ্রহণ করেছেন?

সর্বশেষ

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT