চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৬
বিনোদন
A A

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। আর ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশে এক ভিন্ন আবহ। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগ, উত্তেজনা আর তর্ক-বিতর্কে জমে ওঠে দেশের অলিগলি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম!

চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের সমর্থকদের সেই উন্মাদনাই এবার জায়গা করে নিয়েছে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।

ধারাবাহিকটির পঞ্চম সিজনের ১৩তম পর্বে দর্শকরা দেখতে পাবেন আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে এক ভিন্নরকম দ্বৈরথ। ফুটবলপ্রেমীদের আবেগ, সমর্থকদের খুনসুটি এবং দুই দলের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে বিশেষ এই পর্ব।

Banglabid

বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।”

নতুন পর্বকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আগাম বুকিং বা প্রি-বুক করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্রদের অংশগ্রহণে আয়োজিত একটি বিশেষ খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন।

ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে পর্বটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। অনেকেই মনে করছেন, দেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও বিশ্বকাপ উন্মাদনাকে কেন্দ্র করে নির্মিত এই পর্বটি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম আলোচিত পর্ব হতে যাচ্ছে।

Reneta

দীর্ঘদিন ধরেই বাস্তব জীবনের নানা ঘটনা, সমসাময়িক বিষয় এবং দর্শকদের আবেগকে গল্পে তুলে এনে জনপ্রিয়তা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন দ্বৈরথকে তুলে ধরে কতো দর্শকের মন জয় করতে পারেন নির্মাতা, সেটাই এখন দেখার বিষয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিআর্জেন্টিনাকাবিলানাটকফুটবলফুটবল বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপব্যাচেলর পয়েন্টব্রাজিললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

আগস্ট ৮, ২০২৬

বাবা হারালেন মেসি

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এত উইড়েন না’, কাফনের কাপড়-গুলিসহ চিঠিতে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আগস্ট ৮, ২০২৬

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT