চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে: শিল্প উপদেষ্টা

চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে, শিল্প উপদেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।
আজ (৯ জুন) সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের বিসিক শিল্প নগরীতে ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান।
এবছর সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারিতে সাড়ে তিন লাখের বেশী কোরবানীর পশুর চামড়া এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।
এসময় উপদেষ্টা আরও জানান, সারা দেশে আরও সাত লাখ পঞ্চাশ হাজান চামড়া রয়েছে যেগুলো শিগগিরই ট্যানারিতে ঢুকবে।
এসময় বাংলাদেশ ফিনিস লেদার ও লেদার গুডস এন্ড ফুটওয়ার এক্সপোর্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ভুইয়া, ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






