নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে রমজান মাসে প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে বিএসটিআই। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়েও অভিযান পরিচালিত হবে। বাজার পর্যবেক্ষণের তথ্য জানিয়ে ভেজালমুক্ত পণ্য কিনতে সাধারণ ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানান শিল্প উপদেষ্টা। অসাধু ব্যবসায়ীদেরও হুঁশিয়ার করেছে শিল্প মন্ত্রণালয়।






