চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লট নিয়ে প্রতিষ্ঠান না গড়লে, তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাকে আনতে হবে: শিল্প উপদেষ্টা

সাঈদ পান্থসাঈদ পান্থ
৩:২৫ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্লট নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রতিষ্ঠান গড়বে না, তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাকে আনতে হবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট নিয়ে যারা কোন প্রকল্প করেনি, কিন্তু ধরে রেখেছেন, তাদের প্লট বাতিলের ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চলকে সচল রাখতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এজন্য বিদ্যুৎ, পানি, গ্যাসসহ মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। ভোলার গ্যাসকে কাজে লাগানো গেলে দক্ষিণাঞ্চলের শিল্পকারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে।

শিল্প উপদেষ্টা আরও বলেন, আগামী দিনে যে নির্বাচিত রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে।

তিনি বলেন, এ সমস্যার সমাধান হলে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন আরও গতিশীল হবে এবং দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

Reneta

তিনি আরও বলেন, বরিশাল বিসিকে বিদ্যুৎ ও পানিসহ নানা সমস্যা রয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পাঞ্চলকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে।

তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্লট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা সুযোগ পান।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলামসহ বিসিক মালিক সমিতির নেতৃবৃন্দ। তারা শিল্পাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়শিল্পশিল্প উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT