চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
কৃষকের মাঠে সার গুঁড়ো পড়ে আছে, কৃষি কাজে ব্যবহারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার এক কার্গো এলএনজি এবং ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে প্রায় ৬৯২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি একক এলএনজির দাম হবে ১৪ দশমিক ৬৯ মার্কিন ডলার।

Banglabid

এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০ম লটের অধীনে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে প্রায় ১২৩ কোটি ৫৭ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। প্রতি মেট্রিক টন সারের মূল্য পড়বে ৩৪৩ দশমিক ২৫ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বিসিআইসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১৪তম লটের অধীনে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে প্রায় ১২৫ কোটি ৮৮ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন সারের মূল্য হবে ৩৪৯ দশমিক ৬৭ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে প্রায় ১০৪ কোটি ৩১ লাখ টাকায় রাশিয়ার প্রোডিনটরগ থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৪৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার।

Reneta

এছাড়াও, বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে মরক্কোর ওসিপি নেউট্রিক্রপস থেকে ২৮০ কোটি ৫৬ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে। প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৫৮৪ দশমিক ৫০ মার্কিন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরকারসার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT