ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন করে তিনি বলেছেন, এখন থেকে ময়লার ভাগাড় পোড়ানো যাবে না। বর্ষা মৌসুম সামনে রেখে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক।






