চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐকমত্য কমিশনের ব্যয়ের হিসাব দিল সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জাতীয় অর্থনীতি কমিশনের লোগো ও নাম বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে কিছু মহল সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, যার মধ্যে আপ্যায়ন খাতে ব্যয় মাত্র ৪৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়েছে, সম্প্রতি মহলবিশেষ দাবি করছে, কমিশন আপ্যায়নে ৮৩ কোটি টাকা খরচ করেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার, এবং পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ।

পোস্টে আরও বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে কমিশনের মোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর মধ্যে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১২৬ টাকা, যা মোট বরাদ্দের মাত্র ২৩.৪৬ শতাংশ।

কমিশন জানিয়েছে, আপ্যায়ন খাতের বড় অংশ রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনায়, বৈঠক ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য করা হয়েছে।

পোস্টে দেওয়া হিসাব অনুযায়ী, প্রথম পর্যায়ে ২০ মার্চ থেকে ১৯ মে ২০২৫ পর্যন্ত ৪৪টি বৈঠকে ব্যয় ৪ লাখ ৯১ হাজার টাকা। দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ২৩টি সভায় ব্যয় ২৮ লাখ ৮৩ হাজার ১০০ টাকা। তৃতীয় পর্যায়ে ৭টি বৈঠকে ব্যয় হয়েছে ৭ লাখ ৮ হাজার ৬০০ টাকা।

এছাড়া অন্যান্য সভা ও অনুষ্ঠান, বিশেষজ্ঞ বৈঠক ও অতিথি আপ্যায়নে মোট ব্যয় হয়েছে কয়েক লাখ টাকা, যেখানে বিশেষজ্ঞরা কোনো সম্মানী গ্রহণ করেননি।

Reneta

কমিশন বলেছে, ৮৩ কোটি টাকার দাবি সম্পূর্ণ মিথ্যা এবং কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পরিকল্পিত প্রচেষ্টা। কমিশন আশা করছে, অসৎ উদ্দেশ্যে এই প্রোপাগান্ডা চালানো মহল দ্রুত ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিশনসরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT