চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ ব্যাংকে কমতে পারে সরকারি মালিকানার অংশীদারিত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
গ্রামীণ ব্যাংকের লোগো, গৃহের আকারে ডিজাইন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেল পুরস্কার বিজয়ী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের একটি উল্লেখযোগ্য পুনর্গঠন করতে যাচ্ছে। এতে সরকারের মালিকানার অংশীদারিত্ব কমানোসহ এর বোর্ড ব্যবস্থাপনা কাঠামোও পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া অধ্যাদেশ অনুযায়ী, গ্রামীণ ব্যাংকে সরকারের অংশীদারিত্ব ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অধ্যাদেশে ২০১৩ সালের গ্রামীণ ব্যাংক আইন সংশোধনেরও প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকটির পর্ষদে সরকার নিযুক্ত পরিচালকের সংখ্যা তিনজন থেকে কমিয়ে একজন করার কথা বলা হয়েছে।

Banglabid

এছাড়াও ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারের কর্তৃত্বকে কমানো হয়েছে। এর পরিবর্তে ক্ষুদ্রঋণ গ্রহীতাদের প্রতিনিধিসহ ১২ সদস্যের একটি বোর্ড স্বাধীনভাবে চেয়ারম্যান নির্বাচন করবে।

এসব পরিবর্তন বাস্তবায়িত হলে গ্রামীণ ব্যাংকের স্বায়ত্তশাসন শক্তিশালী হবে এবং সরকারি হস্তক্ষেপকে সীমিত করবে। এসব পরিবর্তনের ফলে ব্যাংকটির পরিচালনার ওপর ক্ষুদ্রঋণ গ্রহীতাদের নিয়ন্ত্রণ বাড়বে।

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকটি দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নের প্রতীক। অধ্যাপক ইউনূস ২০১১ সাল পর্যন্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে। এরপর আওয়ামী লীগ সরকার বয়সের কারণ দেখিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তৎকালীন সরকারের পদক্ষেপটি দেশীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়।

Reneta

প্রস্তাবিত সংস্কারে গ্রামীণ ব্যাংক যাতে অধিকতর স্বাধীনভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করার ওপর নতুন করে জোর দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদ্মা-মেঘনা-যমুনার পাশাপাশি বেসরকারি খাতেও তেল বিক্রির সুযোগ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিসি হতে ৭০ কোটি টাকা চুক্তি!

আগস্ট ১২, ২০২৬

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT