অন্যান্য

অক্টোবরের মধ্যে সরকারকে নির্বাচনি ফিল্ড তৈরি করতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ

নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা করছে সরকার ও দলের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-সংগৃহিত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর গুলশানে জাতীয় পার্টির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম বলেন, সংসদকে বাদ দিয়ে কোন সংস্কার হতে পারে না। তাহলে সেটির আইনগত ভিত্তি থাকবে না। আমরা চাই অক্টোবরের মধ্যে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হোক।

এসময় তিনি অন্তর্বর্তী সরকারকে মব বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং বিচার ব্যবস্থায় আস্থা তৈরির প্রতি আহ্বান জানান।

আনিসুল ইসলাম জিএম কাদেরের সমালোচনা করে বলেন, পার্টি কার্যালয় দখলে রাখা এবং নিজেকে পার্টির চেয়ারম্যান হিসেবে দাবি করার কোন অধিকার নেই জিএম কাদেরের।

বিষয়:আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…