রাজনীতি

এনসিপির সমাবেশে কোটি টাকা খরচ করছে সরকার: বজলুর রশীদ ফিরোজ

বজলুর রশীদ ফিরোজ সমাবেশে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য বজলুর রশীদ ফিরোজের সমাবেশে অংশ নেওয়া নেতাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সভা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে কোটি কোটি টাকা সরকার খরচ করছে। নির্দিষ্ট রাজনৈতিক দলের সভা সমাবেশ করতে এতো নিরাপত্তা বাহিনী কেন লাগবে বলে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সমাজতান্রিক দল (বাসদ)’র সাধারন সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। 

আজ বুধবার ২৩ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি গনমাধ্যমকে এসব বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বজলুর রশীদ বলেন, এই সরকার কোনো নির্বাচিত সরকার না। মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে দেশের পরিস্থিতি খারাপ না হলে তিনি আমাদের ডাকেন না। আইনশৃঙ্খলা বাহিনী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।

তিনি এনসিপি এবং সরকারের সখ্যতার সমালোচনা করে আরো বলেন, এনসিপির সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে কোটি কোটি টাকা সরকার খরচ করেছে বলে আমাদের কানে এসেছে। কেন এতো নিরাপত্তা বাহিনী লাগবে নির্দিষ্ট রাজনৈতিক দলের সভা-সমাবেশ করতে।

মহান মুক্তিযুদ্ধে বীরদের খেতাবে বীরশ্রেষ্ট কেন শুধু সেনাবাহিনীর লোকই হয়েছে? অথচ সিভিলিয়ানদের অনেকে বীরশ্রেষ্ঠ হবার কথা ছিলো বলেও প্রশ্ন তুলেছেন বজলুর রশীদ ফিরোজ।

বিষয়:কোটি কোটি টাকা সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…