চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্পমূল্যে কৃষি উপকরণ ও উপকূলে ভর্তুকি দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আবদুল কাদের রাকিবআবদুল কাদের রাকিব
২:২৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের হতদরিদ্রদের মাঝে প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করছে সরকার। এই চালের সাথে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল যুক্ত করছে, যাতে তারা পুষ্টিহীনতায় না ভোগে। এছাড়াও সরকার স্বল্পমূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে এবং কৃষি যান্ত্রিকতায় উপকূল অঞ্চলে ৭০ ভাগ ভর্তুকি দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করতে যাচ্ছি। কৃষকদের হাতে হাতে মোবাইলফোন রয়েছে। তারা এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষি সেক্টরে আরো উন্নয়ন করবে। আওয়ামী লীগ সরকার সবসময় চেয়েছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তাইতো আমরাই প্রথম কৃষি গবেষণায় আলাদা বরাদ্দ দেওয়া শুরু করি।

কৃষি গবেষণা ইনস্টিউটের প্রশংসা করে তিনি বলেন, আমাদের গবেষণায় এখন পর্যন্ত ১১১টি আধুনিক জাতের ধান উদ্বোধন হয়েছে। যার মধ্যে জিংক সমৃদ্ধ ধানের জাত রয়েছে ৮টি।

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধান গবেষণা ইনস্টিটিউটপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬

ভিভিআইপি গাড়িবহর নাকি অ্যাম্বুলেন্স: প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসরণযোগ্য দৃষ্টান্ত

মে ৭, ২০২৬

‘মুক্ত গণমাধ্যম’ ছিল বিগত সরকারের গালভরা বুলি: জহির উদ্দিন স্বপন

মে ৭, ২০২৬

ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজনে’র প্রচ্ছদ উন্মোচন

মে ৭, ২০২৬

হেফাজত হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ জড়িতদের শাস্তি দাবি

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT