শিক্ষা

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর বিষয়ে ‘বিবেচনা’ করছে সরকার

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে সরকার, পরীক্ষায় না পারা ছাত্রীর বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে সরকার, পরীক্ষায় না পারা ছাত্রীর বিষয় বিবেচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তার জন্য পরীক্ষা দেয়ার সুযোগ রাখা যায় কি না, তা ‘বিবেচনাধীন’ বলে জানানো হয়েছে।

শুক্রবার ২৭ জুন সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় ওই শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে।

স্ট্যাটাসে আরও বলা হয়,  শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

বিষয়:এইচএসসি পরীক্ষা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…