‘সরকারের কোন জবাবদিহিতা নেই, জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারবিভাগকে বর্তমান সরকার প্রভাবিত করে রেখেছে, বর্তমান শাসকগোষ্ঠীর মূল লক্ষ্যই হচ্ছে রাজনীতিকে নির্বাসনে পাঠানো।
রোববার ১২ মে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও অনিয়মের কারণেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধ করা হয়েছে। এছাড়া গোটা দেশে নৈরাজ্য চলছে, পুরোপুরি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, জনস্বার্থ নিশ্চিতে সুস্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। বিদেশ থেকে আমদানি হচ্ছে খাবার। তবে সেই আমদানি করা খাবার যথাযথ পরীক্ষা করতে হবে।
এসময় খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্ণনা দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া ২৪ ঘণ্টাই মেডিকেল কেয়ারে আছেন।







