চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

দেশে সয়াবিন তেলের চাহিদা মেটাতে দেশী-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৯তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ওমানের জাদ আল রহীল ইন্টারন্যাশনাল থেকে কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার তেল। এর জন্য সরকারকে ব্যয় করতে হবে ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা। প্রতি লিটারের জন্য খরচ পড়বে ১৫২ টাকা ৮৫ পয়সা, যা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে।

Banglabid

এছাড়াও দেশীয় প্রতিষ্ঠান সেনা এডিবল ওয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৪৪ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এক্ষেত্রে প্রতিলিটার সয়াবিনের জন্য সরকারের ব্যয় হবে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট খরচ হবে ৮১ কোটি ১৮ লাখ টাকা। দেশীয় আরেক প্রতিষ্ঠান শাং শিন এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন ১৮৪ টাকা ৫০ টাকা দরে এতে সরকারের ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। সয়াবিন কেনার প্রক্রিয়া বাস্তবায়ন করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশীয় এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতেই এসব সয়াবিন কেনা হবে। এর আগে সরকার দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮৫ টাকা দরে সয়াবিন কিনেছিল। সেই হিসাবে আগের চেয়ে লিটার প্রতি ৫০ পয়সা কম ব্যয় হবে।

এছাড়া ভারতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি। ১০১ টাকা ৯১ পয়সা দরে মসুরের এসব ডাল কেনায় সরকারের ব্যয় হবে ৮১ কোটি ৫৭ লক্ষ ৬৮ হাজার টাকা।

এদিকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ হতে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কিনবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এতে সরকারের ব্যয় হবে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সার কেনায় খরচ হবে ৪৮০ ডলার। এর আগে প্রতি মেট্রিক টন টিএসপি ৫১৮ ডলারে কিনতে হয়েছিল সরকার।

Reneta

এছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ফার্জি গ্লোব ডিস্ট্রিবিউশন হতে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। এতে খরচ হবে ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকা।

এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৩ টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি-এর প্রাথমিক অবকাঠামো নির্মানের জন্য ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের হতে ৪২৪ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ৪৮৬ টাকায় প্রয়োজনীয় সামগ্রী কেনা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য দেশী-বিদেশী ঠিকাদার প্রতিষ্ঠানের হতে ১ হাজার ২৩২ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৫৮১ টাকা সামগ্রী ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সয়াবিন তেল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬

আড্ডার মাঝে অজিদের নিয়ে অনেক কথাই বললেন তাসকিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT