নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদী শাসনামলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একইসঙ্গে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্ব দিয়েছে। শিক্ষকদেরও মূল্যায়ন করেছে। তাঁর দাবি, সবচেয়ে বেশি জাতীয়করণও হয়েছে বিএনপি সরকারের আমলে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদের বিভিন্ন দাবির ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেওয়া হবে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করবে।
শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের বিষয়েও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।
তিনি আরও বলেন, সরকারের সক্ষমতা বিবেচনায় নিয়ে শিক্ষক-কর্মচারীদের যেসব দাবি যৌক্তিক, সেগুলো মেনে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করবে।






