চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট তারকার বাবা পেলেন গর্বিত বাবা অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
বিনোদন
A A

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড ২০২৪’। গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে সফল সন্তানদের নিয়ে গর্বিত এমন ২৫ জন বাবাকে এদিন সম্মাননা দেওয়া হয়। বিশ্ব বাবা দিবসকে কেন্দ্র করে শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরমধ্যে অন্তত আটজন তারকার বাবাকে এ পুরস্কার দেয়া হয়। এরমধ্যে আছেন মঞ্চ অভিনেত্রী ও নির্দেশক এষা ইউসুফের গর্বিত বাবা নাসির উদ্দিন ইউসুফ, চলচ্চিত্র অভিনেতা এবং মডেল সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতির গর্বিত বাবা বৃন্দাবন দাস, অভিনেত্রী তমা মির্জার গর্বিত বাবা মির্জা আবু জাফর, চলচ্চিত্র অভিনেতা এবং ব্যারিস্টার সিয়াম আহমেদের গর্বিত বাবা নাসির উদ্দিন, অভিনেত্রী এবং মডেল সাবিলা নূরের গর্বিত বাবা নূরুর করিম, অভিনেত্রী এবং মডেল রুনা খানের গর্বিত বাবা ফরহাদ খান, অভিনেত্রী এবং মডেল সাফা কবিরের গর্বিত বাবা হুমায়ুন কবির সবুজ।

আট তারকা ছাড়াও যারা পেলেন ‘গর্বিত বাবা অ্যাওয়ার্ড’- পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলীর গর্বিত বাবা লেয়াকত আলী, জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের গর্বিত বাবা হেদায়েত উল্লাহ বেপারি, , চাষাবাদ বিশেষজ্ঞ ও গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা মুহাম্মদ রকিবুল আহসান রনির গর্বিত বাবা আহসান কবির, গীতিকার এবং কর্পোরেট ব্যক্তিত্ব তুষার হাসানের গর্বিত বাবা আব্দুর রহমান, , জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির গর্বিত বাবা মো. সিরাজুল হক, নেচার কনজারভেনসি অব্দ কানাডা’তে কর্মরত সৈয়দা জারীন রাফার গর্বিত বাবা সৈয়দ ইশতিয়াক রেজা, লেখক ও সাংবাদিক মোহসীন উল হাকিমের গর্বিত বাবা মেজর মুহাম্মদ আব্দুল হাকিম (অব.), লেখক এবং সাংবাদিক মোস্তফা মামুনের গর্বিত বাবা মোহাম্মদ আব্দুল হান্নান, গর্বিত তিন ছেলে যথাক্রমে মো. আবরারুল হক ওয়ালী, মো. জুনায়েদ হাফিজ ওয়ালি, মো. তাহমিদ ইয়ামিন ওয়ালির গর্বিত বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসএম অলিউর রহমান, সমাজকর্মী ও প্রতিষ্ঠাতা সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. শাহাদত হোসেনের গর্বিত বাবা মো. সোবাহান খাঁন, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদের গর্বিত বাবা আব্দুর রশীদ, মার্কেটিয়ার মো. তাজদিন হাসানের গর্বিত বাবা মো. এনামুল হাসান, নারী উদ্যোক্তা ও সমাজকর্মী তাকিয়া সুলতানা নোভার গর্বিত বাবা আনোয়ারুল আলম মিলন, সফল তিন ছেলে যথাক্রমে খন্দকার মোস্তাফিজুর রহমান, খন্দকার শফিকুল ইসলাম ও খন্দকার মাহমুদুল হকের গর্বিত বাবা মো. শাহজাহান খন্দকার, লেটস টক মেন্টাল হেলথের প্রেসিডেন্ট আনুশা চৌধুরীর গর্বিত বাবা অজিত চৌধুরী,ডা. বিপাশা নাজনীন ও জান্নাতুল ফেরদৌসের গর্বিত বাবা মো. আখতারুল হক, আর্কিটেক্ট সাইদা আক্তার মুমুর গর্বিত বাবা মোহাম্মদ শাহ আলম খান, তথ্যপ্রযুক্তিবিদ ও উদ্যোক্তা শাহরিয়ার খানের গর্বিত বাবা মুক্তিযোদ্ধা ড. মো. জামান খান।

গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সহযোগিতায় বাবা দিবস উপলক্ষে গর্বিত বাবাদের সম্মানিত করতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, কানাডিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আ. গাফফার, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সভাপতি এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা।

পরে সকল গর্বিত বাবাদের নিয়ে বাবা দিবসের কেক কাটেন অতিথিরা। বাবাদের হাতে অ্যাওয়ার্ড এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আট তারকাগর্বিত বাবা অ্যাওয়ার্ডনাসির উদ্দিন ইউসুফরুনা খানসাফা কবিরসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT