গোপালগঞ্জের বর্নি বাওড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
গোপালগঞ্জের বর্নি বাওড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচের দৃশ্য, যেখানে মানুষ উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশের মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের বর্নি বাওড়ে প্রতি বছরের মতো এবারও হয়ে গেলো নৌকা বাইচ। বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া, কোটালীপাড়ার কালিগঞ্জ, সদর উপজেলার সাতপাড়, বৌলতলী ও মুকসুদপুরের জলিলপাড়েও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার ফ্রিজ, টিভি ও মনিটর তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান ও বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




