চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্থ অ্যাকশন রিপোর্ট ২০২৫’ এর অন্যতম অবদানকারী গোপাল কুমার মহতো

জাহিদ রহমান জাহিদ রহমান
৪:২০ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A
গোপাল কুমার মহতো চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম ‘ব্যাটারি-অ্যাস-আ-সার্ভিস’ স্টার্টআপ ক্যাসেটেক্স ঘোষণা করেছে যে, এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) গোপাল কুমার মহতো, চেঞ্জনাও এবং কেপিএমজি কর্তৃক প্রকাশিত “আর্থ অ্যাকশন রিপোর্ট ২০২৫”-এর অন্যতম বিশেষজ্ঞ অবদানকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রতিবেদনে বৈশ্বিক জলবায়ু কর্মপরিকল্পনার মূল অগ্রাধিকার তুলে ধরা হয়েছে, এবং স্বল্প খরচ, শনাক্তযোগ্য এবং পরিবেশবান্ধব ব্যাটারি প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে গোপাল কুমার মহতো সেখানে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। ক্যাসেটেক্স, পরিবেশবান্ধব জ্বালানি সংরক্ষণ ও ব্যাটারি বিনিময় প্রযুক্তির বিকাশের মাধ্যমে টেকসই বিদ্যুতায়নে নেতৃত্ব দিচ্ছে, যা এই প্রতিবেদনের মূল ভাবনার সঙ্গে একযোগে কাজ করছে।

এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, গোপাল কুমার মহতোকে চেঞ্জনাও ২০২৫ সম্মেলনে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা এই এপ্রিল মাসে প্যারিসে অনুষ্ঠিত হবে। সম্মেলনে তিনি পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসার এবং ইলেকট্রিক থ্রি-হুইলারগুলোর জন্য ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি নিয়ে ক্যাসেটেক্স-এর কার্যক্রম তুলে ধরবেন।

ক্যাসেটেক্স বাংলাদেশের লিড-অ্যাসিড ব্যাটারির ওপর নির্ভরশীল তিন-চাকার বৈদ্যুতিক যানবাহনগুলোর জন্য দীর্ঘস্থায়ী ও দক্ষ লিথিয়াম-আয়ন ব্যাটারি বিনিময় নেটওয়ার্ক তৈরি করছে। পাশাপাশি, সংস্থাটি ছোট ব্যবসায়ীদের—বিশেষত নারী উদ্যোক্তাদের—ব্যাটারি স্ব্যাপিং স্টেশন পরিচালনার মাধ্যমে মাইক্রো-এনার্জি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে।

ক্যাসেটেক্সের উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক মডেল বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে এবং ইতোমধ্যে ইনফিউশন পার্টনার্স লিমিটেড এবং ওয়েভারাইডার ইন্টারন্যাশনাল কনসাল্টিং কোং লিমিটেড এর নেতৃত্বে ১.৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে।

সংস্থাটি বাংলাদেশ, নেপাল ও পূর্ব আফ্রিকার বাজারে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং ২০২৬ সালের মধ্যে ৫০,০০০ বৈদ্যুতিক যানবাহন সংযুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ক্যাসেটেক্সের এই উদ্যোগ পরিবেশবান্ধব গতিশীলতার প্রচার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং দায়িত্বশীল ব্যাটারি পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে বিশ্বব্যাপী নেট-জিরো লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে চলেছে।

ট্যাগ: আর্থ অ্যাকশন রিপোর্ট ২০২৫গোপাল কুমার মহতো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ দিনব্যাপী কাওয়ালী সংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু

পরবর্তী

নারী ও শিশু নির্যাতন আইন এর সংশোধনী পাশ

পরবর্তী
বাংলাদেশ সংসদে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনী পাসের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ও শিশু নির্যাতন আইন এর সংশোধনী পাশ

জাপানি চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

Abu Shahed Emon Wins Top Awards in Two Japanese Film Festivals

সর্বশেষ

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT