অপরাধ

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগকে অবৈধ অর্থ সহায়তা, স্বর্ণ চোরাকারবারি গ্রেপ্তার

জনপ্রিয় নেতা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নেতা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে আলোচনা করছেন, একটি জনসমাগমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অর্থের জোগানদাতা এবং একাধিক মামলা মাথায় থাকা স্বর্ণ চোরাকারবারি রিপনুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজারে নিজের গহনা কারখানা থেকে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা রিপনুলের বিরুদ্ধে পল্টন থানায় দায়েরকৃত চারটি মামলায় হত্যা, রাষ্ট্রবিরোধী তৎপরতা ও সহিংসতার অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, স্বর্ণ চোরাচালান ও অবৈধ ব্যবসার মাধ্যমে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন। মোবাইল ব্যাংকিং ‘নগদ’ ও সিম্ফোনি ফোন কোম্পানির স্থানীয় পরিবেশক হিসেবেও কাজ করতেন তিনি।

তার গ্রেপ্তারে বুধবার রাতে চুয়াডাঙ্গায় স্থানীয়দের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। শহীদ হাসান চত্বরে মিষ্টি বিতরণ করে তারা অভিযোগ করেন, রিপন মাদক ও অস্ত্র ব্যবসার সাথেও জড়িত ছিলেন এবং বহু তরুণকে বিপথে নিয়েছেন।

এদিকে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিবৃতিতে রিপনের গ্রেপ্তারকে ‘হয়রানি’ দাবি করে তার মুক্তি দাবি করেছে এবং অনির্দিষ্টকালের জন্য দেশের জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থানীয়ভাবে এ কর্মসূচিতে তারা অংশ নেবেন না।

বিষয়:গ্রেপ্তার ডিবি পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…