দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ছাড়িয়েছে ২ লাখ ১৭ হাজার টাকা।
আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হবে উল্লেখ করে সোমবার বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে সমন্বয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৩২০ ডলার ছাড়িয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণের দাম-
২২ ক্যারেট (ভালো মানের) প্রতি ভরি: ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুসের তথ্য অনুযায়ী-
২২ ক্যারেট রুপা প্রতি ভরি: ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি: ২ হাজার ৮০০ টাকা
স্বর্ণের দাম ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন।







